× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:৪৫ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

৪ বছরে হতাহত দু’দেশের ১৮ লক্ষাধিক সেনা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:৪৫ এএম

যুদ্ধে অঙ্গহানির শিকার এক যুবক হেঁটে যাচ্ছে কিয়েভের মেট্রো স্টেশনে। ছবি : সংগৃহীত

যুদ্ধে অঙ্গহানির শিকার এক যুবক হেঁটে যাচ্ছে কিয়েভের মেট্রো স্টেশনে। ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিগত চার বছরে নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন দুই দেশের ১৮ লাখের বেশি সেনা। মার্কিন থিঙ্কট্যাংক সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে । যদি এ যুদ্ধ চলতে থাকে, তাহলে ২০২৬ সালের বসন্তকাল পর্যন্ত এই সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাবে বলে  বলা হয়েছে সিএসআইসের প্রতিবেদনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউক্রেনের সেনাবাহিনীর তুলনায় রুশ বাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। যে ১৮ লক্ষাধিক সেনা নিহত, আহত ও নিখোঁজ হয়েছেন— তাদের মধ্যে ১২ লাখই রুশ বাহিনীর। এই ১২ লাখ রুশ সেনার মধ্যে নিহত হয়েছেন ৩ লাখ ২৫ হাজারের কিছু বেশি। বাকিদের বেশির ভাগই আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ আছেন বেশ কয়েক হাজার সেনা।

রুশ বাহিনীর এই ক্ষয়ক্ষতি সম্পর্কে সিএসআইএসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো বৃহৎ শক্তির সেনাবাহিনী বিশ্বের কোথাও, কোনো যুদ্ধে এত বেশি হতাহত এবং ক্ষয়ক্ষতির শিকার হয়নি।’

ক্ষয়ক্ষতি অবশ্য ইউক্রেনেরও কম হয়নি। গত চার বছরের যুদ্ধে ইউক্রেনের ৬ লক্ষাধিক সেনা হতাহত এবং নিখোঁজ হয়েছেন। সিআইএসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর ১ লাখ থেকে ১ লাখ ৪০ হাজার সেনা নিহত হয়েছেন।

ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করা এবং ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদবিরের জেরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে শুরু হওয়া সেই অভিযান এখনো চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!