× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৬:১৫ এএম

এবার ইরানে হামলার হুঁশিয়ারি ইউরোপের তিন দেশের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৬:১৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। খবর জানিয়েছে আল জাজিরার।

এক যৌথ বিবৃতিতে ইউরোপের প্রভাবশালী এই তিন দেশের নেতারা বলেন, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ওপর যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে তারা বিস্মিত ও উদ্বিগ্ন। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে সরাসরি যুক্ত ছিল না, তাদের ওপর তেহরানের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আমাদের এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের উৎসস্থল ধ্বংস করতে কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!