× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:৪১ পিএম

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চালানো এ হামলায় শিশুসহ আরও অনেকে আহত হয়েছেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অন্তত ১০ জন নিহত হন।

খারকিভের মেয়র ইহর তেরেখভ জানান, নিহতদের মধ্যে দুজন নারী এবং তাদের দুই শিশুসন্তানও রয়েছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা নিশ্চিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া রাতভর ২৯টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৪৮০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের ঘরবাড়ি ছাড়াও দেশের জ্বালানি ও রেল অবকাঠামো।

জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার চেষ্টা করছে। তিনি এই সংকট মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক সহায়তার আহ্বান জানান।

অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা ইউক্রেনের শুধু ‘সামরিক লক্ষ্যবস্তু’তেই হামলা চালিয়েছে। রুশ সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা রাতভর ইউক্রেনের ১২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।

সূত্র : দ্য মস্কো টাইমস।   

রূপালী বাংলাদেশ

Link copied!