× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:৪৮ এএম

যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:৪৮ এএম

ইস্টার ডে উপলক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন।

ইস্টার ডে উপলক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন।

অর্থোডক্স খ্রিষ্টানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। এই সময়ে ‘সব দিকে’ যুদ্ধবিরতি বজায় রাখতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাদের নির্দেশ দিয়েছেন।

বিবিসি লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার যুদ্ধবিরতি চেয়ে এলেও তাতে কর্ণপাত করেনি ক্রেমলিন। সেই তারাই শনিবার মস্কো সময় বিকাল ৪টা থেকে ইস্টার সানডে শেষ হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে।

এই ঘোষণা দিয়ে পুতিন বলেন, ইউক্রেনও ‘রাশিয়ার উদাহরণ অনুসরণ করবে’ বলে তিনি আশা করছেন। পরে জেলেনস্কি এক্সে জানান, কিয়েভ ‘একই ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত’।

দিন কয়েক আগে জেলেনস্কি বলেছিলেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে তিনি ইস্টারের ছুটির সপ্তাহান্তে যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোকে দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন।

এদিকে শনিবার স্থানীয় সময় বিকালে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা কতক্ষণ টিকে তা নিয়ে ইউক্রেনীয়দের সন্দেহ আছে। তারা বলছে, চলতি বছরের শুরুর দিকে রাশিয়া তীব্র শীতে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হবে না জানিয়ে ‘জ্বালানি খাতে যুদ্ধবিরতির’ ঘোষণা দিলেও সেই বিরতি বেশি সময় থাকেনি। তারপর মস্কো তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে নতুন করে বড় হামলা চালায়।

রূপালী বাংলাদেশ

Link copied!