× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:০৪ পিএম

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিল স্পেন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১২:০৪ পিএম

প্রতীকী ছবি ।

প্রতীকী ছবি ।

প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসীকে আইনি মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে স্পেন। ফলে তারা আনুষ্ঠানিকভাবে শ্রমবাজারে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের এ সিদ্ধান্তকে ‘এন এক্ট অব জাস্টিজ’ তথা ন্যায়বিচার ও স্পেনের জন্য দরকারি বলে মন্তব্য করেছেন। এই উদ্যোগের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী ব্যবস্থায় রূপ নিতে পারে।

এই সুবিধা পেতে হলে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং পরিচ্ছন্ন অপরাধমুক্ত রেকর্ড দেখাতে হবে। এপ্রিলের ১৬ তারিখ থেকে জুনের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

সরকার বলছে, এই অভিবাসীরাই স্পেনের অর্থনীতি ও জনসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। জনসংখ্যার বার্ধক্য মোকাবিলা এবং শ্রমঘাটতি পূরণে তাদের বৈধতা দেওয়া জরুরি। অতীতে নিজের নাগরিকদের বিদেশে কাজের জন্য পাড়ি জমানোর ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে তুলে ধরেছেন সানচেজ।

উল্লেখ্য, ইউরোপ কিংবা আমেরিকা; বিশ্বজুড়ে অভিবাসনপ্রত্যাশীদের নিজ দেশে ফেরত পাঠাতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো। যেখানে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালির মতো দেশগুলো তাদের অভিবাসন নীতি আরও কড়াকড়ি করে চলেছে। সেখানে একদমই উল্টো পথে হাঁটছে স্পেন।

রূপালী বাংলাদেশ

Link copied!