অস্ট্রিয়ার লিনজ শহরে দুই নারীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনার পর শহরের উত্তরাঞ্চলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনো নিরাপত্তা হুমকি নেই।
বৃহস্পতিবার (৬ মে) লিনজ শহরে এ ঘটনা ঘটে।
দেশটির এক পুলিশ মুখপাত্র জানান, গুলির ঘটনায় তিনজনই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অস্ট্রিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, শহরের উত্তরাংশের ক্লাউজেনবাখস্ট্রাসে এলাকায় বিপুল পুলিশ উপস্থিতি দেখা গেছে।
আপার অস্ট্রিয়া অঙ্গরাজ্যের পুলিশ মুখপাত্র উলরিকে হ্যান্ডলবাওয়ার বলেন, ঘটনাস্থলে নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুই নারী।
তবে ঘটনার উদ্দেশ্য বা নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
ট্যাবলয়েড সংবাদপত্র ক্রোনেন জাইটুং জানিয়েছে, এক ব্যক্তি দুই নারীকে গুলি করার পর নিজেও আত্মহত্যা করেন।

