× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০১:২৯ এএম

রোহিঙ্গাদের সহায়তায় ফিনল্যান্ডের ২০ লাখ ইউরো অনুদান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০১:২৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখতে ২০ লাখ ইউরো অনুদান দিয়েছে ফিনল্যান্ড। ক্রমবর্ধমান মানবিক চাহিদা ও তহবিল সংকটের প্রেক্ষাপটে জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম জোরদার করতেই এই অর্থ প্রদান করা হয়েছে।

রোববার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থায়নের মাধ্যমে চলমান তহবিল ঘাটতি আংশিকভাবে পূরণ করা সম্ভব হবে। পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা যাবে।

নিপীড়ন ও সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। জীবিকার সুযোগ সীমিত হওয়ায় তাদের অধিকাংশ পরিবারই মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মাত্র ২৩ শতাংশ রোহিঙ্গা পরিবার ‘কাজের বিনিময়ে অর্থ’ কর্মসূচির মাধ্যমে আয় করতে পেরেছে। ৪২ শতাংশ পরিবার অস্থায়ী ও অনিশ্চিত আয়ের ওপর নির্ভর করেছে, আর ৩৫ শতাংশ পরিবারের কোনো আয়ই ছিল না।

সংস্থাটি জানিয়েছে, তহবিল সংকটের কারণে নারী ও কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ এবং ২০২৪ সালের শুরু থেকে আসা প্রায় দেড় লাখ নতুন রোহিঙ্গা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

Link copied!