× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ১০:৪০ এএম

রাশিয়ায় রেললাইনের ওপর সেতু ধসে নিহত ৭

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৫, ১০:৪০ এএম

রেললাইনের ওপর ধসে পড়া সেতুটি । ছবি - সংগৃহীত

রেললাইনের ওপর ধসে পড়া সেতুটি । ছবি - সংগৃহীত

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সেতু যাত্রীবাহী ট্রেন লাইনের ওপর ধসে পড়ায় ৩০ জন আহতসহ ৭ জন নিহত হয়েছে। 

শনিবার (৩১ মে) রাতে ইউক্রেন সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের সেতু ধসে পড়ার ঘটনাটিকে স্থানীয় রুশ কর্মকর্তারা এ ঘটনাকে ‘অবৈধ অনুপ্রবেশ’ বলে উল্লেখ করেছেন।

ব্রায়ানস্কের গভর্নর আলেজান্দার বোগোমাজ টেলিগ্রাম পোস্টে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাতজন মারা গেছেন।’
তিনি আরও জানান, আহত ৩০ জনের মধ্যে ২টি শিশুও রয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর খবর, নিহত হয়েছেন ট্রেনটির চালকও।
সংবাদমাধ্যম রিয়া জানায়, ট্রেনটি ক্লিমভ শহর থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছিল। ভায়গনিচি গ্রামের কাছে পৌঁছালে লাইনের ওপর সেতু ধসে পড়ে। জায়গাটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার বা ৬২ মাইল ভেতরে।

রাশিয়ার কেন্দ্রীয় সড়ক পরিবহন সংস্থা রোসাভতোদর জানিয়েছে, যাত্রীবাহী ট্রেনটি যে লাইন ধরে যাচ্ছিল, সেটার ওপর সেতুটি ধসে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। রিয়ার খবর বলছে, বিধ্বস্ত হওয়া ট্রেনটির ভেতর অনেকে আটকে পড়েছেন। উদ্ধারকারী ব্যক্তিরা তাদের উদ্ধারে কাজ করছেন। আরও কেউ আটকে পড়ে আছেন কি না, সে জন্য অনুসন্ধান চালানো হচ্ছে।

এ ঘটনার পর টেলিগ্রামে একটি পোস্ট দিয়েছে মস্কো রেলওয়ে। তাতে বলা হয়েছে, রাশিয়ার পরিবহনব্যবস্থার ওপর ‘অবৈধ হস্তক্ষেপের’ ফলে সেতুটি ধসে পড়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইউক্রেনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Link copied!