× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০২:২১ এএম

মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০২:২১ এএম

মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই বুধবার (৭ জানুয়ারি) বিকেলে সংগঠনটির নেতা–কর্মীরা বাংলাদেশ মিশনের সামনে এসে জড়ো হন। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

কূটনৈতিক সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবার বিকেল পাঁচটায় অফিস ছুটি শেষে বাংলাদেশ উপ–হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয় ত্যাগ করেন। উপ–হাইকমিশনার ফারহানা চৌধুরীও এ সময় মিশন ছেড়ে বের হন। স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ করেই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের বিপরীতে অবস্থিত বাংলাদেশ উপ–হাইকমিশনের প্রবেশমুখে ভিএইচপির প্রায় দেড়শ’ নেতা-কর্মী এসে অবস্থান নেন।

হঠাৎ বিক্ষোভকারীদের উপস্থিতিতে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা কিছুটা বিব্রত হয়ে পড়েন। এ সময় বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা মিশনের প্রায় ৩০ মিটারের মধ্যে চলে আসেন। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা বাংলাদেশ উপ–হাইকমিশনের সামনে থেকে সরে যান বলে জানা গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সামনে নিয়মিত বিক্ষোভ প্রদর্শন করছে উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এর আগে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, কলকাতায় উপ–দূতাবাস, আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টারের সামনেও বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা ঘটে।

রূপালী বাংলাদেশ

Link copied!