× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৪০ পিএম

বাংলাদেশি শনাক্তে এআই টুল চালু হচ্ছে ভারতের মহারাষ্ট্রে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৪০ পিএম

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ছবি : সংগৃহীত

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ছবি : সংগৃহীত

 

অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পাওয়ার প্লে অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি মুম্বাই থেকে নজিরবিহীন সংখ্যক অবৈধ অভিবাসীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, আমরা তাদের কাজের পদ্ধতি বুঝতে পেরেছি—তারা প্রথমে পশ্চিমবঙ্গে আসে, সেখানে জাল নথিপত্র তৈরি করে। এরপর দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে নানা সরকারি প্রকল্পের সুবিধা নেয়।

ফড়নবিস জানান, আইআইটি বোম্বের সহযোগিতায় যে এআই টুলটি তৈরি হচ্ছে সেটি বর্তমানে প্রায় ৬০ শতাংশ নির্ভুলতায় কাজ করছে। আগামী চার মাসের মধ্যে এই টুল ১০০ শতাংশ নির্ভুলতায় কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ফড়নবিস আরও বলেন, মুম্বাইয়ে অ-মারাঠি ভাষাভাষীরা সম্পূর্ণ নিরাপদ। কিছু স্বার্থান্বেষী মহল প্রচারের উদ্দেশ্যে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের টার্গেট করছে বলেও তিনি মন্তব্য করেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেছেন, এনডিএ সরকারের লক্ষ্য মুম্বাইকে একটি প্রাণবন্ত ও টেকসই মহানগরী হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যেই শহরের যানজট কমাতে একাধিক নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

তিনি বলেন, মুম্বাইয়ের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় নিয়ে অবকাঠামো উন্নয়ন, গণপরিবহন শক্তিশালী করা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!