ভারতের মহারাষ্ট্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। দেশটির সংবাদসংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যেসব ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।
জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক উপমুখ্যমন্ত্রী অজিত। একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি। বিমানে ছিলেন অজিতসহ মোট ছ’জন। এর মধ্যে অজিতসহ আরও তিনজন নিহত হন।
দুর্ঘটনার ছবি-ভিডিও দেখার পর বিমানে থাকা যাত্রীরা কতটা সুস্থ এবং নিরাপদে রয়েছেন, তা নিয়ে সন্দেহ বাড়ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন