× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৪:৩২ পিএম

ওমানে ইরানি হামলায় নিহত ১৫ ভারতীয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৪:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পশ্চিম এশিয়ায় ক্রমেই জটিল হয়ে উঠছে পরিস্থিতি। সাম্প্রতিক ইরান-ইসরায়েলের সংঘাতের আবহে এবার ওমানের উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালির কাছে এ হামলায় একাধিক নাবিক আহত হয়েছেন, যাদের মধ্যে ভারতীয়রাও রয়েছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, ‘স্কাইলাইট’ নামের একটি তেলের ট্যাঙ্কার মুসান্দাম উপকূল ধরে হরমুজ প্রণালির দিকে এগোচ্ছিল। ট্যাঙ্কারটিতে পালাউর পতাকা ছিল এবং এতে মোট ২০ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় ও পাঁচজন ইরানের নাগরিক বলে জানা গেছে। মুসান্দাম উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে একটি ড্রোন এসে জাহাজটিতে আঘাত হানে। অভিযোগ উঠেছে, ড্রোনটি ইরানের দিক থেকেই ছোড়া হয়েছিল।

হামলার পরপরই জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওমান কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। জাহাজের অন্য নাবিকদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগের আরেকটি বড় কারণ হলো হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়।

ধারণা করা হয়, বৈশ্বিক মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে অতিক্রম করে। ফলে এখানে যেকোনো সামরিক বা নিরাপত্তাজনিত ঘটনা বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে।

মুসান্দাম অঞ্চলটিও ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমানের এই অঞ্চলটি হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত। ইরান ও ওমান কার্যত এই জলপথের ওপর প্রভাব বিস্তার করে। ফলে এ অঞ্চলে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এ হামলা ওমানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে তারা পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।

সূত্র : কলকাতা-২৪-৭

Link copied!