× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৭:২২ পিএম

ন্যান্সিকে কুপিয়ে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৭:২২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কানাডার অন্টারিও প্রদেশের উইন্ডসর শহরে ৪৫ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত পঞ্জাবি ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার (৩ মার্চ) রাতের ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

লাসাল পুলিশ জানিয়েছে, ঘটনার স্থান টড লেনের ২৪০০ ব্লক। স্থানীয় সময় রাত সাড়ে  ৯টারি ঠিক আগে পুলিশ ও প্যারামেডিকদের কাছে ছুরিকাঘাতের খবর আসে। প্রাথমিক উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ন্যান্সি গ্রেওয়ালকে রক্তে ভেসে থাকতে দেখেন। পরে তাকে এসেক্স-উইন্ডসর জরুরি চিকিৎসা পরিষেবা সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে, তিনি সেখানে প্রাণ হারান।

গ্রেওয়াল প্রায়শই খালিস্তানপন্থি কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য রাখতেন। তিনি কারাবন্দি সংসদ অমৃতপাল সিং, বিক্রম সিং মাজিথিয়া এবং গুরিন্দর সিং ধিলনের বিরুদ্ধেও প্রকাশ্যে কথা বলতেন।

এছাড়াও তিনি খালিস্তানি চরমপন্থিদের সমালোচনা এবং ভারত ও কানাডার মধ্যে চলমান উত্তেজনার বিষয়েও ভিডিও পোস্ট করতেন।

গত জুনে, বাথিন্ডায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাঞ্চন কুমারী, যিনি কমল কৌর ভাবী নামে পরিচিত, মৃত্যুর পর তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সকাল থেকে কানাডা স্ট্রিট এবং বিশপ স্ট্রিটের মধ্যবর্তী টড লেনের দুটি বাড়ি ঘিরে রাখে। তদন্তকারীরা কংক্রিটের পথ ও বাড়ির সামনের সিঁড়ি বরাবর একাধিক প্রমাণ সংগ্রহ করেছেন।

লাসাল পুলিশ সার্ভিস ফেসবুকে জানিয়েছে, ‘গত ৩ মার্চ টড লেনে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের তদন্ত চলমান। আমরা নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই। জনসাধারণের উদ্বেগ কমাতে জানাচ্ছি, তদন্তকারীরা এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন।’

Link copied!