× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:৩১ এএম

গ্যাস সংকটে বন্ধ হওয়ার শঙ্কায় বেঙ্গালুরুর হোটেল-রেস্টুরেন্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৪:৩১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব এবার এসে পড়েছে ভারতের আইটি নগরী বেঙ্গালুরুতে। গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় সেখানে অনেক হোটেল-রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে জানায়, গত শনিবার বেঙ্গালুরুতে আবাসিক ব্যবহারের সিলিন্ডার গ্যাসের দাম ৬০ রুপি এবং বাণিজ্যিক ব্যবহারের গ্যাসের দাম ১১৫ রুপি বাড়ানো হয়েছে।

এদিকে বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্যিক স্থাপনাগুলোতে গ্যাস সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে করে শহরের অনেক হোটেল বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাস সংকট দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী—সবারই দুর্ভোগ বাড়বে। তারা জানিয়েছেন, গ্যাসের শেষ ফোঁটা থাকা পর্যন্ত হোটেল খোলা রাখার চেষ্টা করবেন। তবে গ্যাস সরবরাহ না পেলে হোটেল চালানো সম্ভব হবে না।

হোটেল অ্যাসোসিয়েশনের দাবি, যুদ্ধ শুরু হলেও অন্তত ৭০ দিন গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না বলে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার থেকেই অনেক জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

তবে ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হার্দিপ সিং পুরী দাবি করেছেন, দেশে গ্যাসের কোনো সংকট নেই। যদিও বেঙ্গালুরুতে ইতোমধ্যেই সরবরাহ সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!