× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:২৯ পিএম

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:২৯ পিএম

ভারতে বাস দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

ভারতে বাস দুর্ঘটনা। ছবি : সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মারকাপুরম জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আটজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত অন্তত ২৪ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়।

বাসটি তেলেঙ্গানা রাজ্যের নির্মল এলাকা থেকে নেল্লোরে উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে।

আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তিনি প্রশাসনকে দ্রুত আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট চেয়েছেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Link copied!