× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১২:৪৪ পিএম

বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ১২:৪৪ পিএম

বাংলাদেশ–ভারত সীমান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ–ভারত সীমান্ত। ছবি : সংগৃহীত

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নতুন কৌশল হিসেবে নদীপথ ও জলাভূমিতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিবেচনা করছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ফেডারেল।

প্রতিবেদন অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকে সীমান্তের প্রায় ১৭৫ কিলোমিটার নদীপথ ও জলাভূমিতে এ ধরনের ব্যবস্থা নেওয়ার সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত হয়। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেসব ‘ঝুঁকিপূর্ণ’ অংশে সরীসৃপ ছেড়ে নিরাপত্তা জোরদারের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

এ ছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে ড্রোন, জিপিএস-সমর্থিত ট্র্যাকিং ডিভাইস এবং থার্মাল ইমেজিং প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। কিছু এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত আংশিক বিদ্যুতায়িতও করা হয়েছে।

৯ ফেব্রুয়ারি বিএসএফ প্রধান প্রবীণ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়টি প্রথম আলোচনা হয়। পরে ২০ মার্চ নয়াদিল্লিতে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত আরেকটি বৈঠকেও বিষয়টি গুরুত্ব পায়।

এরই মধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিষয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতি জানাতে বলা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, এমন পরিকল্পনা বাস্তবায়ন হলে তা পরিবেশ ও মানবিক দিক থেকে নানা বিতর্কের জন্ম দিতে পারে।

Link copied!