× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:৩২ এএম

ভোটের আগে এক নেতার ‘গোপন ভিডিও’ ফাঁস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১১:৩২ এএম

আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। ছবি : সংগৃহীত

আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এক নেতার কথিত ‘গোপন ভিডিও’ প্রকাশ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এ ভিডিও প্রকাশ করে গুরুতর অভিযোগ তুললেও সংশ্লিষ্ট নেতা তা সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। তৃণমূলের দাবি, মুসলিম ভোট বিভক্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গোপন আর্থিক চুক্তিতে জড়িত তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রকাশিত প্রায় ১৯ মিনিটের ভিডিওতে হুমায়ুন কবীরকে বিভিন্ন বক্তব্য দিতে শোনা যায় বলে দাবি করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, নির্বাচনে মুসলিম ভোট সরিয়ে আনতে পারলে হিন্দু ভোট সরাসরি বিজেপির দিকে যাবে এমন মন্তব্য করছেন তিনি। এছাড়া বড় অঙ্কের অর্থ লেনদেনের কথাও সেখানে উল্লেখ রয়েছে।

ভিডিওতে আরও দাবি করা হয়েছে, বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এর মধ্যে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা এবং মোহন যাদবের নাম উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়। এমনকি সরকার গঠনে বিজেপিকে সমর্থন দেওয়ার বিনিময়ে উপ-মুখ্যমন্ত্রীর পদ পাওয়ার কথাও ভিডিওতে বলা হয়েছে বলে দাবি শাসক দলের।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সংখ্যালঘু ভোটারদের বিভ্রান্ত করে বিজেপিকে ক্ষমতায় আনাই ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন হুমায়ুন কবীর। তার দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

হুমায়ুন কবীর আরও অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে তার সম্মানহানি করা হচ্ছে। ২০১৯ সালের পর বিজেপির কোনো নেতার সঙ্গে তার সরাসরি যোগাযোগ হয়নি বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, এক কোটি টাকার চুক্তির প্রমাণ দেখাতে পারলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ৪ মে। রাজ্যের ২৯৪টি আসনের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!