× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৩:৪২ পিএম

জম্মু-কাশ্মীরে গভীর খাদে বাস, নিহত ২২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৩:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সোমবার (২০ এপ্রিল) সকালে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে অন্তত ২২ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। সকাল প্রায় ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রামনগর থেকে উধমপুরগামী বাসটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উল্টে যায় এবং পরে পাহাড়ি ঢাল বেয়ে নিচে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার ও সরিয়ে নেয়ার কাজে অংশ নিয়েছেন। আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে এবং তাদের অনেকের অবস্থাই গুরুতর।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় বাস দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর খবর জেনে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘উধমপুরে বাস দুর্ঘটনায় প্রাণহানির খবর পেয়ে আমি ব্যথিত। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই দুঃসময়ে সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।

সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!