× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:০৮ পিএম

মোটরসাইকেল ব্যবহারে বড়সড় বিধিনিষেধ জারি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী ২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হবে। তার আগে সোমবার (২০ এপ্রিল) বিকেল থেকে রাজ্যজুড়ে মদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মোটরবাইক ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

কমিশনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচন নিশ্চিত করতে বাইক ব্যবহারে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকেই এই বিধিনিষেধ কার্যকর হবে। এ সময়ের মধ্যে কোনো ধরনের মোটরবাইক র‍্যালি করা যাবে না।

এ ছাড়া, নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, যেমন চিকিৎসাজনিত প্রয়োজন বা পারিবারিক জরুরি ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেলে পিলিয়ন রাইডার (বাইকের পেছনে বসা যাত্রী) নেওয়া যাবে না। তবে চিকিৎসাজনিত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান বা প্রয়োজনীয় কাজ, যেমন স্কুলপড়ুয়াদের আনা-নেওয়ার ক্ষেত্রে এই নিয়মে ছাড় থাকবে।

ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে পিলিয়ন রাইডার হিসেবে ভোট দিতে যাওয়া বা অন্যান্য জরুরি প্রয়োজনে বাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

এ ছাড়া, বিশেষ প্রয়োজনে এই বিধিনিষেধ থেকে ছাড় পেতে সংশ্লিষ্ট থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

Link copied!