× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:৪৩ পিএম

ভোটের নামে লুট হয়েছে : মমতা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০১:৪৩ পিএম

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেননি। বরং তিনি অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি অন্তত একশটি আসন অন্যায্যভাবে নিজেদের দখলে নিয়েছে। 

জানা গেছে, সোমবার বিকেলে কলকাতার কালীঘাটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি অন্যায়ভাবে জিতেছে। ভোটের নামে লুট হয়েছে। এটি অনৈতিক জয়। তিনি আরও অভিযোগ করেন, ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অনিয়ম করেছে এবং এর পেছনে কেন্দ্রীয় নেতৃত্বের প্রভাব রয়েছে।

তিনি দাবি করেন, অন্তত ১০০টি কেন্দ্রে ভোটে অনিয়ম হয়েছে। গণনাকেন্দ্রে অবস্থানকালে তাকে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানান তৃণমূল নেত্রী। তার ভাষায়, এটি মানুষের প্রকৃত রায় নয়, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ছিনিয়ে নেওয়া ফল।

অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দল ফল মেনে নিলেও পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী অবস্থান জানানো হবে।

এদিকে নির্বাচনের ফল পুরোপুরি প্রকাশের আগেই প্রশাসনিক দপ্তরে আধাসামরিক বাহিনী মোতায়েনের অভিযোগও তুলেছে তৃণমূল। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কার্যালয়ে কর্মরতদের বের করে দেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেস জানিয়েছে, নির্বাচন-সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং বিষয়টি নিয়ে তারা পরবর্তী পদক্ষেপ নেবে।

রূপালী বাংলাদেশ

Link copied!