× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:৩১ পিএম

ভোটের ফলপ্রকাশের পরদিনই মমতার সমর্থককে কুপিয়ে হত্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরদিনই আবির শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুরে ভোট-পরবর্তী সহিংসতায় নিহত হন আবির। তিনি তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

আবিরের পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে তার পথ আটকায় দুষ্কৃতকারীরা। এরপর তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়।

হামলাকারীরা সবাই আবিরের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির নেতাকর্মী ছিলেন বলেও অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।

হামলার পর দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নানুর থানা পুলিশ। এ ছাড়া সন্দেহভাজন হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানানো হয়।

এ ঘটনার পর নানুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক মহলগুলোর মধ্যেও চলছে চরম উত্তেজনা।
 

Link copied!