× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:৪৬ পিএম

ইসরায়েলের ৬১ সেনার আত্মহত্যা, চেষ্টা ২৭৯ জনের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:৪৬ পিএম

ইরেজ সীমান্তে ভারী অস্ত্র ও সামরিক যানবাহন নিয়ে ইসরায়েলি সৈন্যরা। ছবি- সংগৃহীত

ইরেজ সীমান্তে ভারী অস্ত্র ও সামরিক যানবাহন নিয়ে ইসরায়েলি সৈন্যরা। ছবি- সংগৃহীত

উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির ভেতর এক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে আত্মহত্যা করা মোট ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। হিব্রু সংবাদপত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েলি দৈনিক ‘হারেৎজ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত সামরিক বাহিনীতে কর্মরত একজন ‘ট্র্যাকার’ (পদচিহ্ন শনাক্তকারী) সৈনিক গত মঙ্গলবার ঘাঁটির ভেতর নিজেকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই দিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি ঘাঁটিতে ওই সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে এরই মধ্যে সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে।

গত ২৮ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’-এর গবেষণা ও তথ্য কেন্দ্র থেকে প্রকাশিত এক সরকারি প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ২৭৯ জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন।

নেসেট সদস্য ওফার ক্যাসিফের অনুরোধে প্রস্তুতকৃত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে এই আত্মহত্যার চেষ্টার ঘটনাগুলো রেকর্ড করা হয়েছে।

ইসরায়েলের সরকারি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, সামরিক বাহিনীর পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে আত্মহত্যার চেষ্টা চালানো প্রতি সাত জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হচ্ছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘস্থায়ী গাজা যুদ্ধ এবং সীমান্ত সংঘাতের ফলে সেনাদের মধ্যে মানসিক চাপ ও বিষণ্নতা বৃদ্ধির কারণেই আত্মহত্যার এই প্রবণতা বাড়ছে।

Link copied!