× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:৪৯ এএম

মরুর দেশ সৌদি সাক্ষী হলো তুষারপাতের, কীসের লক্ষণ এটি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:৪৯ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তপ্ত বালুরাশি আর ধু-ধু মরুভূমির জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। কিন্তু দেশটি এবার সাক্ষী হলো তুষারপাতের মতো বিরল ঘটনার । বরফের চাদরে ঢাকা পড়েছে দেশটির উত্তরাঞ্চলীয় বহু এলাকা, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে। আবহাওয়া বিভাগ বলছে, মধ্যপ্রাচ্যজুড়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দুর্লভ এ ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব। 

সৌদিতে তুষারপাতের একাধিক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরল এই ঘটনা দেশটির উত্তরাঞ্চলীয় তাবুক ও হাইল প্রদেশের। অঞ্চলটির জর্ডান সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে তাপমাত্রা হীমাঙ্কের নিচে নেমেছে।

তুষারপাত ছাড়াও উত্তর সৌদি আরবের কিছু অংশ তীব্র বৃষ্টিপাতের সম্মুখীন হয়। এ ছাড়া রিয়াদের উত্তরাঞ্চলেও দেখা দেয় বৈরী আবহাওয়া। এসব ঘটনাকে একেবারেই বিরল এবং অঞ্চলটির কয়েক দশকের ইতিহাসে প্রথম বলছেন বাসিন্দারা।

কয়েক দিন আগেই পাহাড়ি অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল সৌদির আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদদের দাবি, পুরো মধ্যপ্রাচ্যে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণেই দেখা মিলেছে ভারি বৃষ্টি ও তুষারপাতের।

রূপালী বাংলাদেশ

Link copied!