× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:৫৮ পিএম

নিখোঁজ বিড়ালের সন্ধান চেয়ে লাখ টাকা পুরস্কার ঘোষণা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬, ০৩:৫৮ পিএম

নিখোঁজ বিড়ালটির নাম ল্যান্ডো। ছবি : সংগৃহীত

নিখোঁজ বিড়ালটির নাম ল্যান্ডো। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা একটি পোষা বিড়ালকে খুঁজে পেতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি ও তাঁর সহকর্মী। বিড়ালটি যে বাসা থেকে হারিয়েছে, সেটি ওই সহকর্মীরই। এখন প্রিয় বিড়ালটিকে ফিরে পেতে তাঁরা ৩ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ টাকা) পুরস্কারও ঘোষণা করেছেন।

নিখোঁজ বিড়ালটির নাম ল্যান্ডো। ছোট ও লাজুক স্বভাবের অ্যারাবিয়ান মাউ প্রজাতির এই সাদা রঙের বিড়ালটির গায়ে কমলা-বাদামি দাগে আছে। গত ২৯ নভেম্বর দুবাইয়ের ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স এলাকা থেকে ল্যান্ডো নিখোঁজ হয়।

দুবাইয়ের একটি ব্রিটিশ কারিকুলাম স্কুলের সংগীত শিক্ষক পিটার হপকিন্স ল্যান্ডোকে পুষছিলেন। পিটার শীতকালীন ছুটিতে যাওয়ার সময় সহকর্মী হ্যালে রেনল্ডস তাকে আশ্বস্ত করেছিলেন যে ওই সময় তিনিই ল্যান্ডোর দেখভাল করবেন। পিটার ছুটিতে থাকাকালে রেনল্ডসের বাসা থেকেই ল্যান্ডো নিখোঁজ হয়।

গালফ নিউজকে রেনল্ডস বলেন, ‘দুবাইয়ের ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স এলাকার পার্ক প্লেস রেসিডেন্সে আমার অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার বারান্দা থেকে ল্যান্ডো হারিয়ে যায়। আমি ভুলবশত রাতভর বারান্দার দরজা খোলা রেখে দেওয়ায় এমনটা হয়েছে।’

জীববিজ্ঞানের এই শিক্ষক বলেন, ‘আমি খুব অপরাধবোধে ভুগছি। ও আমার তত্ত্বাবধানে থাকা অবস্থায় পালিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, আমি বারান্দার দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম। কারণ, আমার পাঁচটি বিড়াল বারান্দায় স্বাচ্ছন্দ্যে থাকে। আর পরদিন সকালে দেখি, ও নেই।’

চার বছর ধরে দুবাই ল্যান্ড এলাকায় বসবাসরত এই অস্ট্রেলীয় শিক্ষক বলেন, এর আগে গ্রীষ্মকালেও তিনি কোনো সমস্যা ছাড়া ল্যান্ডোর দেখাশোনা করেছিলেন। তাঁর ধারণা, ১৮ মাস বয়সী বিড়ালটি হয়তো ভয় পেয়ে বারান্দা থেকে লাফ দিয়েছে। তবে তিনি বলেছেন, নিচে পড়ে গিয়ে থাকলেও ল্যান্ডোকে শনাক্ত করার মতো সেখানে রক্ত বা আঘাতের চিহ্নের মতো আলামত পাওয়া যায়নি।

ল্যান্ডোর নিখোঁজ হওয়ার খবর জানার পর থেকে রেনল্ডস প্রতিদিন আশপাশের এলাকায় তাকে খুঁজে বেড়াচ্ছেন। পার্ক ও অ্যাকুইলা স্কুলের আশপাশের এলাকায় অনুসন্ধান করছেন।

ইতিমধ্যে দুবাইয়ের ল্যান্ড রেসিডেন্স কমপ্লেক্স এলাকাজুড়ে নিখোঁজ বিড়ালের সন্ধান চেয়ে পোস্টার বিতরণ করা হয়েছে। দুই শিক্ষক পুরস্কারের অর্থ ভাগাভাগি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রেনল্ডস বলেন, ‘অনেক মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, এমনকি কয়েকজন স্কুলশিক্ষার্থীও…এ কমিউনিটির সবাই খুব আন্তরিক। তারাও বিড়ালটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এটা সত্যিই অনেক স্বস্তির।’

ল্যান্ডোর মনিব হপকিন্স ছুটি কাটানো শেষে চলতি মাসের শুরুতে দুবাই ফেরেন। ফেরার পরপরই তিনি রেনল্ডসের সঙ্গে মিলে ল্যান্ডোর খোঁজ করে যাচ্ছেন।

হপকিন্স বলেন, ‘ওকে ছাড়া ভীষণ একা লাগে, একেবারেই…চোখের কোণে সামান্য আলো দেখলেই বারবার মনে হয়, ওকে দেখছি—একটা বিভ্রমের মতো ব্যাপার।’

ব্রিটিশ এই শিক্ষক আরও বলেন, তাঁর পরিবার স্পেনে থাকে। সেখানে তাঁর আরও দুটি বিড়াল রয়েছে। আট সপ্তাহ বয়সে ল্যান্ডোকে দত্তক নিয়েছিলেন তিনি। ছোট্ট এ বিড়ালকে তখন বিজনেস বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। হপকিন্সের শিক্ষাপ্রতিষ্ঠানে নিযুক্ত এক চিকিৎসক তাকে দত্তক নিতে আগ্রহী শিক্ষকদের খুঁজছিলেন।

হপকিন্স বলেন, ‘আমি খুব যত্ন করে তাকে ১৮ মাস ধরে বড় করেছি।’ সম্প্রতি মুখের সমস্যার কারণে ল্যান্ডোর নিচের দাঁত অপসারণে অস্ত্রোপচার করানোর খরচও জুগিয়েছেন তিনি।


 

রূপালী বাংলাদেশ

Link copied!