× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৫১ এএম

ইরানে বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৫১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের সরকারবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটি। তার পরিবারের সদস্য ও হেনগাও এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

২৬ বছর বয়সি এরফান সোলায়মানি পেশায় দোকান ব্যবসায়ী এবং রাজধানী তেহরানের শহরতলী এলাকা কারাজে তার বাসা। সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর মাত্র তিন দিনের বিচারপদ্ধতির মাধ্যমে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল।

আদালতের বিচারপ্রক্রিয়ায় সোলতানির পরিবারের কোনো সদস্য বা বন্ধুকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, সোলতানির বোন একজন নিবন্ধিত পেশাদার আইনজীবী হলেও তিনিও বিচার প্রক্রিয়ায় থাকতে পারেননি। গতকাল বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল।

সোলতানির আত্মীয় সোমায়েহ সিএনএনকে বলেন, আমরা শুনেছি সোলতানির দণ্ড কার্যকর হয়নি। তবে এটি এখনো বাতিল হয়নি। আমরা আরও তথ্যের অপেক্ষায় আছি।

মানবাধিকার সংস্থা হেনগাও এক প্রতিবেদনে জানায়, সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।

গতকাল বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা জানতে পেরেছি, ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এবং আটক বা গ্রেপ্তার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রাখা হয়েছে। আমরা এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।

তাঁর এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোলতানির মৃত্যুদণ্ড স্থগিতের সংবাদ আসে।

রূপালী বাংলাদেশ

Link copied!