× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:৫৭ পিএম

সিরিয়ায় ভেস্তে গেল যুদ্ধবিরতির চুক্তি, সংঘাত তীব্রতর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৮:৫৭ পিএম

সিরিয়ায় ভেস্তে গেল যুদ্ধবিরতির চুক্তি। ছবি : সংগৃহীত

সিরিয়ায় ভেস্তে গেল যুদ্ধবিরতির চুক্তি। ছবি : সংগৃহীত

সিরিয়ার নতুন সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি আবারও ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনীকে সরিয়ে নেওয়ার কথা ছিল।

দামাস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও এসডিএফ নেতা মাজলুম আবদির আলোচনা হওয়ার কথা ছিল। সেটিও থমকে গেছে। তাই আবদি আবার উত্তর-পূর্বাঞ্চলে ফিরে গেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আল শাদ্দাদি কারাগার থেকে পালিয়ে যাওয়া আইএসআইএলের বন্দিদের ঘিরে বিতর্ক ও দোষারোপ চলছে। এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পালিয়ে যাওয়া ২০০ বন্দির মধ্য থেকে ১৩০ জনকে ফের আটক করা হয়েছে।

আইএসআইএলের যোদ্ধাদের কারাগার থেকে ছেড়ে দেওয়ার জন্য এসডিএফকে দায়ী করেছে মন্ত্রণালয়। দেশটির সেনাবাহিনী বলছে, তারা ইচ্ছাকৃতভাবে কারাগারটি এড়িয়ে গেছে। কারণ চুক্তি অনুযায়ী এটি এমনই হস্তান্তর করার কথা রয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!