যুদ্ধবিরতির মধ্যে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশের কামিশলি শহরে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর ড্রোন হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় ২০ সেনা আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ১২ জানুয়ারি বাংলাদেশে এসে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ব্রেন্ট ক্রিস্টেনসন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মন্ত্রণালয় সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের আল-ইয়ারুবিয়াহ ক্রসিংয়ের কাছে একটি স্থাপনায় মারাত্মক ড্রোন হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী বিস্ফোরক এবং ড্রোন গোলাবারুদ তৈরির একটি কারখানা আবিষ্কার করেছে। যার মধ্যে বেশ কয়েকটি ইরানি তৈরি ড্রোনও রয়েছে। যা সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) মজুদ করার প্রস্তুতি নিচ্ছিল।
এসডিএফের একটি আত্মঘাতী ড্রোন দ্বারা স্থাপনাটি আঘাত হানায় সাত সেনা নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ-এর সঙ্গে চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। একই সময়ে হাসাকায় প্রশাসনিক ও সামরিক সমন্বয়ের জন্য প্রাথমিক কাঠামোও প্রকাশ করা হয়।
প্রস্তাব অনুযায়ী, এসডিএফ চারদিনের মধ্যে বাস্তবায়ন পরিকল্পনা জমা দেবে, হাসাকা ও কামিশলির কেন্দ্রীয় এলাকায় সিরীয় সেনা মোতায়েন থাকবে না এবং কুর্দি গ্রামগুলোর নিরাপত্তা স্থানীয় বাহিনীর দায়িত্বে রাখা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন