× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:৩৭ এএম

হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ধাওয়া ইরানি গানবোটের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১১:৩৭ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

হরমুজ প্রণালিতে চলাচলের সময় মার্কিন পতাকাবাহী একটি তেলবাহী জাহাজকে ইরানের সশস্ত্র নৌযান ধাওয়া দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি জানায়, ঘটনাটি ঘটার পর জাহাজটি গতি বাড়িয়ে ইরানের জলসীমা এড়িয়ে চলে যায়।

ভ্যানগার্ড টেকের বরাতে আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়, স্টেনা ইম্পেরেটিভ নামের ট্যাঙ্কারটি ওমানের উত্তর দিকে প্রায় ১৬ নটিক্যাল মাইল (৩০ কিলোমিটার) দূরে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন জোড়া ছোট সশস্ত্র নৌযানের মুখোমুখি হয়।

গানবোটগুলো রেডিও বার্তায় জাহাজটির ক্যাপ্টেনকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেয়। তবে ট্যাঙ্কারটি গতি বাড়িয়ে নিজস্ব পথ বজায় রাখে এবং ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি বলে জানানো হয়। ভ্যানগার্ড টেক আরও জানায়, বর্তমানে জাহাজটি একটি মার্কিন যুদ্ধজাহাজের নিরাপত্তা পাহারায় রয়েছে।

এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ঘটনাটির কথা জানালেও সংশ্লিষ্ট জাহাজ বা নৌযানের জাতীয়তা উল্লেখ করেনি। অন্যদিকে, ইরান-সমর্থিত বার্তা সংস্থা ফার্স জাহাজটির জাতীয়তা উল্লেখ না করে দাবি করেছে, একটি জাহাজ অবৈধভাবে ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছিল। তখন ইরানি ইউনিটগুলো জাহাজটিকে প্রয়োজনীয় অনুমতিপত্র প্রদর্শনের আহ্বান জানায়।

ফার্সের ভাষ্য অনুযায়ী, জাহাজটির এসব জলসীমায় থাকার কোনো বৈধ অনুমোদন ছিল না। সতর্ক করার পরই এটি ইরানি জলসীমা ত্যাগ করে। বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অতীতেও একাধিক উত্তেজনাকর ঘটনা ঘটেছে। সম্প্রতি আইআরজিসির নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা হুঁশিয়ারি দেন যে যুক্তরাষ্ট্র আক্রমণ চালালে এই প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!