× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:২৭ পিএম

লেবাননে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:২৭ পিএম

উদ্ধার কার্যক্রমের ছবি। : সংগৃহীত

উদ্ধার কার্যক্রমের ছবি। : সংগৃহীত

লেবাননে আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪তে দাঁড়িয়েছে। দেশটির রাজধানী ত্রিপোলির বাব আল তাবানেহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৯ ফেব্রুয়ারি) উদ্ধার অভিযান শেষে দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ইমাদ ক্রেইস বলেন, উদ্ধারকারী সংস্থা ১৪ লাশ ও ৮ আহত ব্যক্তিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে বের করে নিয়ে এসেছে। 

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ভবনটি দুটি ব্লকে বিভক্ত ছিল। প্রতিটি ব্লকে ছয়টি করে অ্যাপার্টমেন্ট ছিল। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ভবন ধসের সময় ভেতরে অন্তত ২২ জন মানুষ ছিলেন। সিভিল ডিফেন্সের দলগুলোর সঙ্গে লেবানিজ রেড ক্রিসেন্ট ও বিভিন্ন জরুরি এবং ত্রাণ সংস্থার কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। এলাকার বাসিন্দারাও উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা ধ্বংসস্তূপ সরাতে এবং আটকে পড়াদের কাছে পৌঁছাতে ভবনে ফাঁক তৈরি করতে সহায়তা করেন।

ত্রিপোলির মেয়র আবদেল হামিদ কারিমেহ সাংবাদিকদের বলেন, অনিরাপদ ভবনের কারণে ত্রিপোলিকে ‘দুর্যোগকবলিত শহর’ ঘোষণা করা হচ্ছে। তিনি বলেন, ‘বহু বছরের অবহেলার কারণে ত্রিপোলির হাজার হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। পরিস্থিতি ত্রিপোলি পৌরসভার সামর্থ্যের বাইরে।’

লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এলএনএনএ) জানায়, ধসে পড়া ভবনের আশপাশের আবাসিক ভবনগুলোও ঝুঁকিপূর্ণ মনে করে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এ কাজে ইন্টারনাল সিকিউরিটি ফোর্সেস এবং ত্রিপোলি পৌর পুলিশের সদস্যরা অংশ নেন।

এনএনএর খবরে বলা হয়, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য সব জরুরি সেবাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আশপাশের ভবনের বাসিন্দাদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও নিতে বলেছেন তিনি।

প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এক বিবৃতিতে জানান, যেসব ভবন খালি করতে হবে, সেখানকার সব বাসিন্দাকে বাসাভাড়া সহায়তা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ‘বহু বছরের জমে থাকা অবহেলার ফল হিসেবে এই ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে। নিহতদের জীবনের প্রতি সম্মান জানিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাকে যেন সস্তা ও স্বল্পদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয় সে জন্য আমি ত্রিপোলি ও অন্যান্য এলাকার রাজনৈতিক সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাই।’

ন্যায়বিচারমন্ত্রী আদেল নাসসার উত্তরাঞ্চলের পাবলিক প্রসিকিউটরকে এ ঘটনায় তাৎক্ষণিক তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এনএনএ। ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!