× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:৪৫ পিএম

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলার সহায়তা দেবে কাতার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:৪৫ পিএম

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। ছবি : সংগৃহীত

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। ছবি : সংগৃহীত

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি গাজায় বোর্ড অব পিসের মিশনকে সমর্থন জানাতে ১০০ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আল শারকের এক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথম বৈঠকে তিনি এ ঘোষণা দেন। বক্তব্যে তিনি শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতায় কাতারের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন এই কাউন্সিল ২০ দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবে।

বোর্ড অব পিস গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসন তদারকি, পুনর্গঠন ও আন্তর্জাতিক সহায়তা সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থায় সহায়তা এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে ভূমিকা রাখবে। পাশাপাশি অঞ্চলটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজও করবে কাউন্সিল।  

প্রতিশ্রুত এই অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হলেও, দুই বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধে ব্যাপকভাবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি ভূখণ্ড পুনর্গঠনে যে আনুমানিক সাত হাজার কোটি ডলার প্রয়োজন, তার তুলনায় এটি ক্ষুদ্র একটি অংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!