× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৮:০৬ পিএম

ফিলিস্তিনের লেবেলে বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর, চিনবেন যেভাবে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের ইফতার শুরু হয় খেজুর দিয়ে। এই প্রথা সংযমী আহার ও শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের প্রতীক। তবে খেজুর ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, মুসলমানদের ইফতারের এই আবশ্যকীয় অনুষঙ্গ নিয়ে ‘প্রতারণা’ করছে ইসরায়েল।

ফিলিস্তিনি গণমাধ্যম ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কোম্পানিগুলো ক্রমবর্ধমানভাবে অবৈধ বসতিতে উৎপাদিত খেজুর বিভ্রান্তিকর লেবেলে বাজারজাত করছে। ‘মেড ইন ওয়েস্ট ব্যাংক’ বা ফিলিস্তিনি উৎপত্তির ইঙ্গিতবাহী প্যাকেজিং ব্যবহার করে এসব পণ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইউরোপ ও আরব বিশ্বে ইসরায়েলি পণ্য বয়কট কর্মসূচি জোরদার হওয়ার প্রেক্ষাপটে এই কৌশল নেওয়া হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

সম্প্রতি আল ঘাদ টিভিতে প্রচারিত এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখানো হয়, বয়কটের চাপ বাড়ার পর কীভাবে লেবেল পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে বাক্সে ‘মেড ইন ইসরায়েল’ লেখা থাকত, পরে তা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য হিসেবে উপস্থাপন করা হয়।

একই প্রতিবেদনে ফিলিস্তিনি বিক্রেতা মোহাম্মদ কায়েদ সালিম বলেন, ‘খুব কম মানুষই অবৈধ বসতির খেজুর আর ফিলিস্তিনি খেজুর আলাদা করতে পারেন।’ জর্ডান ভ্যালি ও মৃত সাগর অববাহিকার সমজাতীয় জলবায়ুর ফলে খেজুরের গঠন ও বাহ্যিক রূপ একইরকম হয়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলি এজেন্সিকে দেওয়া বক্তব্যে ফিলিস্তিনি রপ্তানি প্রতিনিধি মোহাম্মদ সাওয়াফতেহ বলেন, এই অঞ্চলের খেজুর ‘সমজাতীয় আবহাওয়ার কারণে দৃশ্যত আলাদা করা কঠিন হতে পারে’। 

তিনি জোর দিয়ে বলেন, এক্ষেত্রে আমদানিকারকদের বাহ্যিক চেহারার পরিবর্তে সরকারি নথিপত্রের ওপর নির্ভর করা উচিত।

তার মতে, ফিলিস্তিনি রপ্তানি চালান সিলমোহরযুক্ত থাকে এবং যাচাইকৃত কোম্পানি তথ্য ও প্রযুক্তিগত সনদসহ পাঠানো হয়। এর মধ্যে থাকে ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের স্বাস্থ্য সনদ, ইইউআর.১ নামে পরিচিত কাস্টমস ডকুমেন্ট এবং চেম্বার অব কমার্স থেকে ইস্যুকৃত উৎপত্তি সনদ।

ফিলিস্তিনি পাম ও খেজুর কাউন্সিলের প্রধান ইব্রাহিম দাঈক আনাদোলু এজেন্সিকে বলেন, বিদেশে রপ্তানিকৃত ফিলিস্তিনি পণ্যে সাধারণত ৬২৫ দিয়ে শুরু হওয়া জর্ডানিয়ান বারকোড এবং ‘ফিলিস্তিনের পণ্য’ লেবেল থাকে। ইসরায়েলি পণ্য সাধারণত ৭২৯ দিয়ে শুরু হয়, কখনও কখনও ৮৭১ দিয়েও।

তবে দাঈক সতর্ক করেন, কোম্পানিগুলো কখনও কখনও নতুন পরিবেশকের নামে পণ্য পুনরায় প্যাকেজ করে স্পষ্ট শনাক্তকারী চিহ্ন সরিয়ে ফেলে। জর্ডান রিভার, মেহাদ্রিন, হাদিক্লাইম, কিং সলোমন, কারমেল আগরেক্সকো, স্টার ডেটসসহ বিভিন্ন ইসরায়েলি ব্র্যান্ড বিদেশি বাজারে নিরপেক্ষ ব্র্যান্ডিংয়ে হাজির হতে পারে।

সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল

রূপালী বাংলাদেশ

Link copied!