ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেঁচে আছেন খামেনি, দেবেন জাতির উদ্দেশে ভাষণ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৯:১৯ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছিল। তারা অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন।

এমন খবরের বিষয়ে জিজ্ঞেস করলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, ‘আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।’

তবে তিনি স্বীকার করেছেন যে হামলায় তাদের দুজন কমান্ডার নিহত হয়েছেন। বাকি সবাই বেঁচে আছেন। আর তিনি বলেন, ‘উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।’

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন বলে ইরানের আল-আলম টিভি জানিয়েছে।