অসংখ্য যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, যার প্রতি আঘাতে দশ লাখ মার্কিন ডলারেরও বেশি খরচ হয়েছে। সেই টমাহক ক্ষেপণাস্ত্রটি দিয়ে সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকাণ্ডে ব্যবহার করেছে আমেরিকা।
ফক্স নিউজ নিশ্চিত করেছে যে, নৌবাহিনীর এই ক্ষেপণাস্ত্রটি ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে অভিযানে ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে একটি ছিল। যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটি রেথিয়ন দ্বারা ডিজাইন করা হয়েছে।
পাইলটদের ঝুঁকিতে না ফেলে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চাইলে টমাহক মার্কিন সেনাবাহিনীর অন্যতম পছন্দের অস্ত্র। এর পাল্লা প্রায় ১ হাজার ৫৫৩ মাইল। দৈর্ঘ্য ৬ মিটারেরও বেশি এবং এতে উচ্চপ্রযুক্তির বিস্ফোরকসহ প্রায় ১,০০০ পাউন্ড ওজনের ওয়ারহেড বহন করার সক্ষমতা রয়েছে।
মার্কিন অনুমান অনুযায়ী, ওয়াশিংটনের কাছে বর্তমানে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টমাহক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত ব্যয়বহুল- প্রতিটির মূল্য প্রায় ১.৩ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছে। পাশাপাশি ব্যবহারের হার বর্তমানে উৎপাদনের হারকে ছাড়িয়ে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন