× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:১০ পিএম

ইসরায়েলের ১০ রকেটও আটকাতে পারছে না ইরানি ক্ষেপণাস্ত্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলের ইন্টারসেপ্টর রকেট ফাঁকি দিয়ে একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের এমন একটি ভিডিও ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, জেরুজালেমের রাতের আকাশে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। ভিডিওতে ১০টিরও বেশি ইন্টারসেপ্টর রকেট বিপরীত দিক থেকে ছুটে গেলেও সেগুলো কোনো বাধা তৈরি করতে পারেনি। 

ইরানি ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে সব প্রতিরক্ষা এড়িয়ে দ্রুতগতিতে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মাঝ আকাশে রকেটগুলোর সংঘর্ষ এড়ানোর দৃশ্য এবং আতশবাজির মতো আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ার সময় প্রত্যক্ষদর্শীদের আতঙ্কিত চিৎকারও শোনা গেছে।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে যায়। হামলার পর রাস তানুরা নামের সেই শোধনাগারটি বন্ধ করা হয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!