ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি।
বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি।
বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, তাকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে শহরটি পবিত্র হিসেবে বিবেচিত।
৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
খামেনির জন্মও মাশহাদে। জানা গেছে, মৃত্যুর আগে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে সমাহিত করা হয়।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন