× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:৪৬ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১৩৩২

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৩:৪৬ পিএম

তেহরানে হামলার পর ধোঁয়া ওড়তে দেখা গেছে। ছবি : সংগৃহীত

তেহরানে হামলার পর ধোঁয়া ওড়তে দেখা গেছে। ছবি : সংগৃহীত

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৩২-এ। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ এ হামলা শুরু করে। যুদ্ধের সপ্তম দিন শুক্রবারও রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে হামলার খবর পাওয়া গেছে।

হামলার শুরুর দিকেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন।

ইরানের ফার্স প্রদেশের ডেপুটি গভর্নর জলিল হাসানি জানান, শিরাজ শহরে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলায় ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাকে উদ্ধৃত করে জানায়, শহরের জিবাসহর অঞ্চলের একটি আবাসিক এলাকায় চালানো হয়েছে এবং এতে নিরপরাধ নাগরিকরা প্রাণ হারিয়েছেন। 

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে অন্তত ১৮১ শিশুর প্রাণ গেছে।

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী আইআরজিসি জানায়, হামলার প্রথম দিনে দক্ষিণ ইরানের মিনাব এলাকায় একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালানো হয়, যাতে অন্তত ১৭৫ জন স্কুলছাত্রী নিহত হয়।

ইরানে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পির হোসেইন কোলিভান্দ বলেন, হামলায় তিন হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বাড়ি তিন হাজার ৯০টি।

এ ছাড়া ৫২৮টি বাণিজ্যিক কেন্দ্র ও সেবাকেন্দ্র, ১৪টি চিকিৎসা স্থাপনা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। হামলার বেশির ভাগ লক্ষ্য ছিল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আজ শুক্রবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!