× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

ব্রাজিলে বৃদ্ধাশ্রমের ভবন ধসে নিহত ৮

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৫:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বেলো হরিজন্তে বৃহস্পতিবার একটি চারতলা বৃদ্ধাশ্রমের ভবন ধসে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস বিভাগ। 

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ জানায়, ভোরের দিকে চারতলা ওই ভবনটি ধসে পড়ে। এ সময় ভবনটিতে মোট ২৯ জন মানুষ ছিলেন। ভবনটিতে বৃদ্ধাশ্রমের পাশাপাশি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং একটি কসমেটিক ক্লিনিকও ছিল।

 ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধারকারী কুকুরের সাহায্যে ধ্বংসস্তূপে অভিযান পরিচালনা করছেন। নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

 ফায়ার সার্ভিসকর্মীরা এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। এ ছাড়া আরো ৯ জন নিজ উদ্যোগে বা প্রতিবেশীদের সহায়তায় ভবন থেকে বেরিয়ে আসতে পেরেছেন।

ফায়ার সার্ভিসের মুখপাত্র হেনরিক বারসেলোস জানান, ভবনটি সমস্ত প্রয়োজনীয় অনুমোদনপত্রসহ নির্মিত হয়েছে। তবে ধসের কারণ এখনো তদন্তাধীন।

সূত্র : ডেল্টা নিউজ

রূপালী বাংলাদেশ

Link copied!