ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এখন মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এবার আরেক বড় হামলার খবর দিল ইসলামি প্রজাতন্ত্র।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারসের বরাত দিয়ে জানানো হয়েছে যে, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডেটা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে।
ফারস নিউজ জানায়, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্রগুলো কীভাবে সহায়তা করে, তা চিহ্নিত করতেই বাহরাইনের এই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হামলাটি দুবাইয়ের অ্যামাজন ডেটা সেন্টার এবং অঞ্চলের অন্যান্য কৌশলগত স্থাপনায় আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানেরই অংশ।
এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস গত সোমবার জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে আমাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে এবং বাহরাইনে আমাদের একটি স্থাপনার খুব কাছে ড্রোন হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে।’
প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘এই হামলার কারণে কাঠামোগত ক্ষতি হয়েছে এবং আমাদের অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিছু ক্ষেত্রে আগুন নেভানোর কাজের প্রয়োজন হওয়ায় অতিরিক্ত পানির কারণেও ক্ষয়ক্ষতি হয়েছে।

-20260306185438.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন