× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০১:৪৫ পিএম

প্রতিবেশী দেশে আর হামলা নয় : ইরানের প্রেসিডেন্ট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০১:৪৫ পিএম

মাসউদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

মাসউদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর দিক থেকে কোনো হামলা না হলে সেসব দেশের ওপর আর আক্রমণ চালাবে না ইরান।

ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ এ বিষয়ে শুক্রবার (৬ মার্চ) একটি সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে জানান তিনি।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, কোনো প্রতিবেশী দেশ থেকে ইরানের বিরুদ্ধে হামলা হলে কেবল তখনই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোনো হামলা চালানো হবে না।

সাম্প্রতিক দিনগুলোতে সংঘটিত হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশও করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, গত কয়েক দিনে যে হামলাগুলো হয়েছে, সে জন্য ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমাপ্রার্থী।

এর আগে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে কয়েকটি সামরিক হামলার ঘটনা ঘটে, যা নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ তৈরি হয়।

সূত্র : আলজাজিরা।

রূপালী বাংলাদেশ

Link copied!