× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০১:২২ এএম

মেয়াদোত্তীর্ণ ভিসাধারী প্রবাসীদের বড় সুখবর দিল দুবাই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০১:২২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেয়াদোত্তীর্ণ রেসিডেন্সি ভিসাধারী প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নির্ধারিত সময়ের মধ্যে তারা নতুন এন্ট্রি পারমিট ছাড়াই দেশটিতে ফিরে যেতে পারবেন।

দেশটির দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (ICP) জানিয়েছে, যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে পুনরায় প্রবেশে জটিলতা তৈরি হয়েছে, তারা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নতুন এন্ট্রি পারমিট ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারবেন।

সাধারণ নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে অথবা টানা ১৮০ দিনের বেশি দেশের বাইরে থাকলে আবার প্রবেশের জন্য নতুন করে এন্ট্রি পারমিট নিতে হয়। তবে নতুন সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে সেই বাধ্যবাধকতা ছাড়াই তারা দেশে ফিরতে পারবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ সুবিধা ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। প্রাকৃতিক দুর্যোগ, আকাশপথে ভ্রমণ ব্যাহত হওয়া বা অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে যারা সময়মতো আমিরাতে ফিরতে পারেননি, তাদের বিষয়টি বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আইসিপি আরও জানিয়েছে, প্রবাসীরা তাদের পুরোনো পাসপোর্ট এবং মেয়াদোত্তীর্ণ ভিসার কপি ব্যবহার করেই এয়ারলাইনসের মাধ্যমে চেক-ইন সম্পন্ন করতে পারবেন। একই সঙ্গে ফ্লাইটজনিত সমস্যার কারণে যারা ওভারস্টে–সংক্রান্ত জটিলতায় পড়েছেন, তাদের জরিমানার ক্ষেত্রেও নমনীয়তা দেখানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ইতোমধ্যে দেশটির সব বিমানবন্দর ও স্থলবন্দরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা দেশে ফিরতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন। তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট প্রবাসীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত আমিরাতের প্রবাসীবান্ধব নীতিরই প্রতিফলন। এর ফলে বিভিন্ন কারণে আটকে পড়া হাজারো প্রবাসী আবার তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ পাবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!