× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:২৯ পিএম

ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন গ্যাং’

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৭:২৯ পিএম

আলী লারিজানি। ছবি : সংগৃহীত

আলী লারিজানি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ৯/১১ এর মতো ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। যুক্তরাষ্ট্রের নেতাদের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, ‘শুনেছি এপস্টেইনের গ্যাং এর বাকি সদস্যরা ৯/১১ এর মতো একটি ঘটনা সৃষ্টি করে এর জন্য ইরানকে দায়ী করার ষড়যন্ত্র করেছে।’

লারিজানি আরও বলেন, ইরান এমন সন্ত্রাসী পরিকল্পনার বিরোধী এবং আমেরিকান জনগণের সঙ্গে তেহরানের কোনো যুদ্ধ নেই।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এমন এক সময়ে শুরু করা হয়েছে, যখন মার্কিন সরকারের অনেক গোপন নথি প্রকাশ করা হচ্ছে। এসব নথি প্রয়াত ভয়ঙ্কর যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণ করে।

লারিজানি এখানে এপস্টেইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, ব্যবসায়িক এবং সামাজিক অভিজাতদের সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ১৯ ব্যক্তি চারটি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালান যুক্তরাষ্ট্রের তিনটি স্থানে। এর মধ্যে দুটি উড়োজাহাজ আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। তৃতীয় উড়োজাহাজ ভার্জিনিয়ায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে ও চতুর্থটি পেনসিলভানিয়ায় আছড়ে পড়ে। ভয়াবহ হামলায় প্রাণ হারান প্রায় ৩ হাজার মানুষ। ‘নাইন-ইলেভেন’ নামে পরিচিত পায়।

রূপালী বাংলাদেশ

Link copied!