× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:৫৫ পিএম

তেল আবিবে ক্লাস্টার বোমা দিয়ে হামলা করল ইরান, আহত অনেকে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৫:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের গুচ্ছ বোমার হামলায় দিশেহারা হয়ে পড়েছে তেল আবিব। এবার ইরানের পক্ষ থেকে ‘ক্লাস্টার বোমা’ সংবলিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে আরও বিভিন্ন ধরনের বোমা তেল আবিবের মাটিতে আছড়ে পড়তে দেখা গেছে।

ইরান জানিয়েছে, দেশের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান আলি লারিজানি এবং তার পুত্রকে হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে।

বুধবার (১৮ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমেরিকা ও ইসরায়েল বুঝতে পারছে না যে ইরানের রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত। কোনো একজন ব্যক্তিকে হত্যা করলেই ইরান দুর্বল হয়ে পড়বে না।’

ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘খোররামশর-৪’ এবং ‘কাদের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবে এই হামলা চালানো হয়েছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। ইরানের দাবি, বিনা প্ররোচনায় চালানো ওই হামলার জবাব হিসেবেই তারা পাল্টা আক্রমণ শুরু করে। ইসরায়েল-আমেরিকার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং শীর্ষ পর্যায়ের ৪০ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করা হয়।

তবে হামলার ১৯ দিন পরও ইরানের প্রতিরোধ অব্যাহত রয়েছে। বরং, ইরানের পাল্টা হামলার প্রভাবে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

Link copied!