গতকাল সোমবার (২৩ মার্চ) মধ্যরাত থেকে তেহরান থেকে হামলা শুরু হয়েছে। ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েল ৭ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ৭ দফার মধ্যে সর্বশেষ হামলা ডিমোনা শহরে চালানো হয়েছে। এছাড়াও তেল আবিবেও হামলা হয়েছে।
ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেখানে উদ্ধারকর্মী পাঠিয়েছে। তেল আবিবে হামলার ঘটনা ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন, আগুন এবং কালো ধোঁয়ার দৃশ্য ধরা পড়েছে।
অন্যদিকে, ইসরায়েলও ইরানে হামলা চালাচ্ছে। গতকাল সোমবার রাতে ইসরায়েলি বিমান বাহিনী ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
ইসরায়েলের দাবি, এসব হামলা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও অন্যান্য সামরিক স্থাপনে চালানো হয়েছে।
আইডিএফ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন