× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

ইরাকি কুর্দিদের ইরান আক্রমণের কোনো পরিকল্পনা নেই

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৬:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উত্তর ইরাকের কুর্দি পেশমার্গা বাহিনীর শীর্ষ কমান্ডার সিরওয়ান বারজানি বলেছেন, তাদের বাহিনীর ইরান আক্রমণের কোনো পরিকল্পনা নেই। তবে ইরানের ধারাবাহিক হামলায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চল প্রায় ৪৩০টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

সাম্প্রতিক এক হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয়জন পেশমার্গা সদস্য নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। এই ঘটনাকে বারজানি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দেন।

বারজানি বলেন, আমরা তাদের বিরুদ্ধে কিছুই করিনি। আমরা প্রতিবেশী; আমাদের বাণিজ্যিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

এদিকে, পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরাকি কুর্দিরা ইরানি কুর্দিদের সহায়তা করছে। তবে এমন দাবি সরাসরি নাকচ করেছেন বারজানি।

তার ভাষায়, এটা আমাদের কাজ নয়। আমরা শুধু আমাদের অঞ্চল রক্ষার জন্য আছি।

একই ধরনের মন্তব্য করেছেন সাবেক সিআইএ কর্মকর্তা স্যাম ফ্যাডিস। তিনি বলেন, ইরাকি কুর্দিরা ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না।

Link copied!