× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:৩০ পিএম

আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ২ প্রবাসীর পরিচয় জানা গেল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটি।

আবুধাবি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সুইহান সড়কে এর ধ্বংসাবশেষ পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, আকাশে ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে দুই ব্যক্তি নিহত হন এবং তিনজন আহত হন। এতে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথক আরেক বিবৃতিতে দেশটির স্থানীয় কর্মকর্তারা নিহত দুই ব্যক্তির পরিচয় জানিয়েছেন।

তারা জানান, নিহত দুজনই প্রবাসী— একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক। এ ছাড়া এই ঘটনায় আহতদের মধ্যে একজন আমিরাতি, একজন জর্ডানের এবং একজন ভারতের নাগরিক।

আবুধাবিতে সর্বশেষ এই ঘটনার পর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এর আগে নিহত নয়জনের মধ্যে তিনজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত পাকিস্তানি, নেপালি, বাংলাদেশি এবং ফিলিস্তিনি নাগরিকসহ আরও ছয়জন নিহত হয়েছেন।

Link copied!