× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৫৮ এএম

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৫:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলি হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউএন শান্তিরক্ষা মিশন (ইউএনআইএফআইএল)।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা যায়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটিতে হামলা চালানো হয়। এতে সেখানে অবস্থানরত ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হন।

লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল-জাদিদ জানিয়েছে, হামলায় হতাহতের আশঙ্কা রয়েছে। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইউএনআইএফআইএল এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় এক শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে একই দিন লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

সূত্র: আল জাজিরা, লেবানন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা

রূপালী বাংলাদেশ

Link copied!