× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৯:০৫ এএম

ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৫

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৯:০৫ এএম

খারকিভ শহর ও আশপাশের ১১টি শহর ও গ্রামে রুশ হামলায় চালায়।  ছবি : সংগৃহীত

খারকিভ শহর ও আশপাশের ১১টি শহর ও গ্রামে রুশ হামলায় চালায়। ছবি : সংগৃহীত

ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য জানায় আলজাজিরা।

হামলার সময় ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক চলছিল।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহর ও আশপাশের ১১টি শহর ও গ্রামে রুশ হামলায় অন্তত চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। একই অঞ্চলের সুমি এলাকায় একটি ভবনে ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিকোপোল শহরের একটি বাজারে ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলেও গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ২৮৬টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে ২৬০টি তারা ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে। তবে কিছু ড্রোন বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এবং ধ্বংসাবশেষ ছয়টি স্থানে পড়ে।

অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও পাল্টা হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। টাগানরগ শহরে হামলায় একটি বাণিজ্যিক স্থাপনায় আগুন লাগে বলে জানিয়েছেন গভর্নর ইউরি স্লিউসার।

চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সময়ে স্থবির হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একাধিক বৈঠক হলেও ভূখণ্ড ইস্যুতে মতবিরোধের কারণে অগ্রগতি হয়নি।

এর মধ্যেই ইস্তাম্বুলে বৈঠকে জেলেনস্কি ও এরদোয়ান যুদ্ধবিরতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। তুরস্ক জানিয়েছে, তারা দুই দেশের মধ্যে আলোচনার উদ্যোগকে সমর্থন অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!