ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লেবাননে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:৩৩ এএম
লেবাননে ইসরায়েলি হামলায় ২৫৪ জন নিহত । ছবি : সংগৃহীত

ইসরায়েলের ব্যাপক প্রাণঘাতী হামলায় লেবাননে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ১৬৫ জন।  এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে লেবানন সরকার।  

দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। তেল আবিবের এই ‘নির্মম হামলা’ চলমান সংঘাতের সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননজুড়ে হতাহতের ঘটনা ঘটেছে— যার মধ্যে বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ার এলাকা উল্লেযোগ্য। 

লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতির চেষ্টা চললেও ইসরায়েল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।

এদিকে,  লেবাননের প্রেসিডেন্ট জানিয়েছে,  ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর গত ১৫ মাসে বহুবার লঙ্ঘন ঘটেছে, কিন্তু সেগুলো ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আরও বলেছে, ইসরায়েলের এই আগ্রাসন ‘মানবিক মূল্যবোধের প্রতি স্পষ্ট অবজ্ঞা’। 

অন্যদিকে, ইসরায়েলের সেনাপ্রধান ইয়েল জামির বলেছেন, তাদের সামরিক আগ্রাসন ‘বিরতিহীনভাবে’ চলবে। আইডিএফ বরছে, তারা মাত্র ১০ মিনিটের মধ্যে বৈরুত, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ১০০টির বেশি স্থানে হামলা চালিয়েছে।