× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:৫০ পিএম

যুদ্ধবিরতির পর আল-আকসা খুলে দিল ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১২:৫০ পিএম

আল-আকসা মসজিদ । ছবি : সংগৃহীত

আল-আকসা মসজিদ । ছবি : সংগৃহীত

দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ ৪০ দিন পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে পবিত্র এ মসজিদটি বন্ধ করেছিল তেল আবিব।  

স্থানীয় সূত্র জানায়, পুরোনো শহরে (ওল্ড সিটি) অবস্থিত এই মসজিদটি ভোরে খুলে দেওয়া হয়, যাতে শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন।

ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের দরজা খুলে দিলে বিপুলসংখ্যক মুসল্লি সেখানে ছুটে আসেন। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং মসজিদের আঙিনায় সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়।

৪০ দিন পর প্রথমবারের মতো এখানে জামাতে নামাজ আদায় করা হয়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন।

এর আগে ৬ এপ্রিল, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির মসজিদ বন্ধ থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়।  আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

এ বছর ঈদুল ফিতরের নামাজও আল-আকসা মসজিদে পড়তে দেওয়া হয়নি। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম এমন ঘটনা ঘটেছে। 

একই সময়ে  ইসরায়েল খ্রিষ্টানদের পবিত্র স্থান চার্চ অব দ্য হলি সেপালকারও বন্ধ করে দেয়।

রূপালী বাংলাদেশ

Link copied!