× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:৪৫ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজায় বাংলাদেশিদের উদ্যোগে মাদ্রাসা নির্মাণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১২:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাংলাদেশিদের অনুদানে একটি মাদরাসা নির্মাণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষা ও হিফজের ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশের মানবিক সংস্থা ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

সংস্থাটি জানায়, মিশরের আল-আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সহযোগিতায় ‘সাদকাহ জারিয়াহ’ প্রকল্পের আওতায় গাজায় ‘আল-ফুরকান তাহফিজ আন্তর্জাতিক মাদরাসা’ প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করেছে BMA 73 L/C। প্রাথমিকভাবে প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে আরও বেশি শিশুদের এই শিক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। মাদরাসাটিতে সব বয়সী শিক্ষার্থীদের জন্য কোরআন শিক্ষা ও হিফজের সুযোগ রাখা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলমান সংঘাতে গাজায় বহু মসজিদ ও মাদরাসা ধ্বংস হয়ে গেছে এবং অনেক ইমাম নিহত হয়েছেন। এতে বিভিন্ন এলাকায় ইমামের সংকট দেখা দিয়েছে।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই ভবিষ্যতে দক্ষ ইমাম তৈরির লক্ষ্যে এই মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

 ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। সংস্থাটি ইতোমধ্যে রমজান মাসে পাঁচ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছে এবং প্রায় ১,৫০০ মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের মানুষের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ/আপেল

Link copied!